দিনব্যাপী রবীন্দ্র প্রয়াণ দিবসের আয়োজন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৩৭
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’-এর বিশেষ পর্ব। ৯টা ৪৫ মিনিটে রয়েছে ‘গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ১১টা ৫ মিনিটে দেখানো হবে রবীন্দ্রনাথের ডাকঘর অবলম্বনে শিশুকিশোরদের অংশগ্রহণে নাটক ‘আকাশ কুসুম’। পরিচালনা করেছেন মামুনুর রশীদ। বেলা ১টা ৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্র চলচ্চিত্র ‘কাবুলিওয়ালা’। পরিচালনা করেছেন কাজী হায়াত। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের বিশেষ পর্ব। ১১টা ৩০ থাকবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। অংশগ্রহণে ফেরদৌসী রহমান, শাকিলা জাফর এবং বাপ্পা মজুমদার। পরিচালনায় মৌসুমী বড়ুয়া এবং রাত ১টায় দেখানো হবে বিশেষ ‘গ্রামীণফোন তৃতীয় মাত্রা’। পরিচালনা করেছেন জিল্লুর রহমান।