ঈদ উপলক্ষে সম্প্রতি বাজারে এসেছে কণ্ঠশিল্পী ডা. সিলভী ফারহা সঞ্চারীর একক অডিও অ্যালবাম ‘নিঃশব্দ রাতে’। ক্লাসিক সাউন্ডের ব্যানারে এটি প্রকাশ হয়েছে। শিল্পী সঞ্চারী বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা জামিউর রহমান লেমন ও অভিনয়শিল্পী নাজিয়া ফারহার একমাত্র কন্যা। ছোটবেলায় মায়ের কাছেই সঞ্চারীর গানে হাতেখড়ি। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে তিনি গান শিখেছেন। বেতার ও টেলিভিশনে বিভিন্ন সময়ে বহু গান করেছেন। সম্প্রতি বিটিভিতে একটি গান ‘আমি নিশুতি রাতের মতো বড় একাকী’ গেয়ে তিনি দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
