জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্বের ফল প্রকাশ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৪৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় দেশের ৬৮টি কলেজের ৪২ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৬৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu. addmission.info এবং www.nubd.info থেকে ফল জানা যাচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়।