বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের ভবন ও হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় ভিসির বাসভবনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত, সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সকালে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ আগস্ট ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
