ইংল্যান্ড সফরে আজ সাউদাম্পটনে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’। বাংলাদেশ সময় দুপুর পৌনে চারটায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার।
এর আগে অধিনায়ক জহুরুল ইসলাম অমির নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল গত ৩ আগস্ট ইংল্যান্ডে পৌঁছে। তিন সপ্তাহের এই সফরে বাংলাদেশ ইয়কশায়ার, ল্যাঙ্কশায়ার, নটিংহ্যামশায়ার ও উস্টারশায়ারের সাথে খেলবে বাংলাদেশ। এরপর দলটি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে।
