জামিন পেলেন পাঁচ হকি খেলোয়াড়

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:১৮
জাতীয় দলের কোচকে লাঞ্চিত করার কারণে বাংলাদেশ হকি ফেডারেশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অভিযুক্ত পাঁচ খেলোয়াড়। এরা হলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপাতি রাসেল খান বাপ্পী, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, জাতীয় দলের খেলোয়াড় আসাদুজ্জামন চন্দন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় সামসুদ্দিন তুহিন এবং আশিকুজ্জামান আশিক। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন খেলোয়াড়দেরকে আট সপ্তাহের জন্য জামিন দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ খেলোয়াড়রা জাতীয় হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলমকে মারতে গেছেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। জামিনের পর বাপ্পি বলেন,‘আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আমাদেরকে হেয় করার জন্য এমন মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।’ প্রিন্স বলেছেন, ‘হকি ফেডারেশন ভালো কাজ করেনি। সমাজের কাছে আমাদেরকে হেয় করার জন্য মিথ্যা মামলা সাজিয়ে ক্রীড়াঙ্গনে কালিমা লেপন করেছে।’