কোন ধারার অনুষ্ঠান সবচেয়ে বেশি জনপ্রিয়? রাতের টক শো নাকি সেলিব্রেটি শো? এমন তর্কের বিষয় নিয়েই জম্পেশ আড্ডা দিলেন দুই অঙ্গনের তারকারা। রাতের টকশোর নিয়মিত অতিথি ও সঞ্চালক হিসেবে এক পক্ষে কথা বলেছেন শ্যামল দত্ত এবং ড. তুহিন মালিক। অন্য পক্ষে শোবিজ তারকার হয়ে কথা বললেন মাকসুদুল হক, চিত্রনায়ক আমিন খান ও নবাগতা অভিনেত্রী তমা মীর্জা। তানভীর তারেকের সঞ্চালনায় এশিয়ান টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে সম্প্রতি এর শুটিং শুরু হলো। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে, পরবর্তীতে পুনঃপ্রচার হবে রাত ১টা ৩০ মিনিটে এবং পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে।
