তারিন, ঈশিতা আর শাওন। নতুন কুঁড়ির তিন চ্যাম্পিয়ন। বর্তমানে আমাদের বিনোদন জগতের তিন অতি পরিচিত মুখ। ঈদ উপলক্ষে এই প্রথম তারা তিনজন বসলেন এক আড্ডায়। প্রাণবন্ত আড্ডা দিলেন ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে। শুধু আড্ডাই নয়, অনুষ্ঠানে তারা তিনজন আলাদা আলাদা গান গেয়েছেন। তিনজন মিলেও গেয়েছেন একটি গান। পলাশ মাহবুবের পরিচালনা ও ফারহানা নিশোর সঞ্চলনায় শুধুই আড্ডার বিশেষ এই অনুষ্ঠানটি দুই পর্বে প্রচারিত হবে ঈদের তৃতীয় ও চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে বৈশাখীতে।
