চাঁদ রাতে হুমায়ূন আহমেদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২০:১২
চ্যানেল আইতে ঈদুল ফিতরের রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘আঙ্গুল’। পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। বিশিষ্ট সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এক বছর হলো। কিন্তু তিনি রেখে গেছেন তার সৃষ্টিকর্মের অফুরন্ত ভাণ্ডার। এবার ঈদেও চ্যানেল আইতেই থাকছে হুমায়ূন আহমেদ রচিত একমাত্র নাটক। এতে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার সামিহা, ফারুক আহমেদ, জুয়েল রানা সহ আরও অনেকে। নাটকটির গল্প গড়ে ওঠেছে তিন আঙ্গুলবিহীন একজন মানুষের জীবনের গল্প নিয়ে। গল্পে দেখা যাবে মোবারক নামের এক ব্যক্তি যার নেই তিনটি আঙ্গুল। লোকটি এই তিন আঙ্গুল না থাকায় পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সব জায়গায় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এক পর্যায়ে তার জীবনে একটি নাটকে অভিনয়ের সুযোগ আসে। যেখানে তিন আঙ্গুলবিহীন একজন অভিনেতা প্রয়োজন হয়। সেখানে যায় মোবারক। তখনোই ঘটে অন্যরকম ঘটনা।