জামালপুর শহরের টিক্কাপট্রিতে জাল দলিলের মাধ্যমে ৪৭টি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে সোমবার মানববন্ধন করে ভূমিহীন পরিবারগুলো। শহরের দয়াময়ী চত্বরের মানববন্ধনে ভূমিহীন পরিবারগুলো অভিযোগ করেন সিংহজানী মৌজায় সরকারের খাস খতিয়ানের ৫৫ শতাংশ জমিতে তারা প্রায় একশ’ বছর ধরে বসবাস করছেন। সমপ্রতি আমজাদ হোসেন নামে এক ভূমিদস্যু প্রশাসনের সহায়তায় সন্ত্রাসীদের দিয়ে তাদের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। নরসুন্দর, ধোপাসহ অসহায় ভূমিহীন পরিবারগুলো ভূমিদস্যুদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি আমির উদ্দিন, ভূমিহীন পরিবারের জামাল উদ্দিন, বাচ্চু মিয়া ও সাবানা বেগম।
