শিশু আমান উল্লাহ দীর্ঘদিন যাবত্ ব্লাড ক্যান্সারে ভুগছে। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালে ১১ নম্বর ওয়ার্ডে ৪ নম্বর বেডে অধ্যাপক সেলিমুজ্জামান এর তত্ত্বাবধায়নে চিকিত্সাধীন। তার চিকিত্সার্থে ১০ লাখ টাকা প্রয়োজন। আমানের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার পক্ষে ছেলের চিকিত্সার ব্যায় বহন করা অসম্ভব। আমানের চিকিত্সার্থে তার বাবা প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মো. কালু তালুকদার, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৪১, অগ্রণী ব্যাংক, বালুডোবা শাখা, চাঁদপুর। মোবাইল নম্বর ০১৮৪৬৫০৮৫১০।
