শিরোপা বন্ধ্যাত্ব ঘোচাতে চান ভেনাস

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১২
পাঁচ বছর ধরে কোন গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারা যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ভেনাস উইলিয়ামস ইউএস ওপেন জিতে সেই বন্ধ্যাত্ব ঘোচাতে চান। উইলিয়ামস পরিবারের বড় মেয়েটি তাই বলেন, ‘দীর্ঘদিন হলো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারছি না। তাই ইউএস ওপেন জিতে সেই বন্ধ্যাত্বটা ঘোচাতে চাই।’ উইম্বলডনে পাঁচবার ও ইউএস ওপেনে দু’বার সেরার মর্যাদা পাওয়া ভেনাস সর্বশেষ ২০০৮ সালে গ্র্যান্ড স্ল¬্যামের শিরোপা জিতেন। তাই এবার তার লক্ষ্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘গেল কয়েক বছর যাবত্ টেনিস কোর্টে সময়টা মোটেও ভালো কাটাতে পারছি না। শিরোপার খুব কাছেও গিয়ে বেশ কয়েকবার খালি হাতে ফিরতে হয়েছে আমাকে। তবে এবারের ইউএস ওপেন জিতে সেই হতাশাটা দূর করতে চাই।’ ইউএস ওপেন খেলতে নামার আগে মন্ট্রিয়ালে রজার্স কাপ টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেকে ভালোভাবে ঝালিয়ে নিতে চান তিনি। চলতি বছর দু’টি গ্র্যান্ড স্ল¬্যামে অংশ নিয়েছিলেন ভেনাস।