বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশ বাংলাদেশের মহিলা ফুটবলের জন্য আড়াই লাখ মার্কিন ডলার দেবে। গত সোমবার এ ব্যাপারে সংস্থাটির সাথে বাফুফের সাথে এক সমঝোতা হয়েছে। এ ব্যাপারে ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এই অর্থ দিয়ে ৬৪ জেলা থেকে খেলোয়াড় বাছাইয়ের পর প্রশিক্ষণ দিয়ে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করা হবে। জানা গেছে ১৮টি দেশ এ সংস্থাটির কাছে আবেদন করেছিল। বাংলাদেশ এবং কেনিয়া প্ল্যান থেকে অর্থ পাচ্ছে। দুই দেশে খেলা হওয়ার পর চ্যাম্পিয়ন দল পরস্পরের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বলে জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
