চ্যানেল নাইনে ঈদের ২য় দিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সবুজ ডানা তবু উড়ে যেতে মানা’। এতে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রিতি প্রমুখ। এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স। এর কাহিনীতে দেখা যাবে—এক মেয়ে এক ছেলে নিয়ে সুরুজ আর রোমেলা এই শহরে টিকে আছে অনেক বছর হলো। মানসিক প্র্রতিবন্ধী মেয়েটার চিকিত্সার নাম করেই তারা শহরে আসে। ব্যায়বহুল এই চিকিত্সা তাদের করানো হয় না। সুরুজের একটা বড় ইংলিশ স্কুলে চাকরি হয়। রোমেলা আচার বানিয়ে যা আয় করে সংসার চলে যায়। শখ করে মেয়ের নাম রেখেছিলো পাখী। এখনও সে পাখীর মত সরল আর ছটফটে। মানসিক প্রতিবন্ধী মেয়েটার বয়স হয়েছে ষোল। মেয়ের এই উঠতি বয়স নিয়ে মমতার চিন্তার শেষ নেই। মেয়ের সব কিছুর খেয়াল রাখতে হয় রোমেলা কে। এভাবেই এগিয়ে চলে গল্পটি।
