মিউজিক আওয়ারে রুনা লায়লা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৫০
ঈদ এলে স্বাভাবিকভাবেই দর্শকরা টিভি পর্দায় তাদের প্রিয় তারকাদের দেখার সুবর্ণ সুযোগ পান। প্রতিটি চ্যানেলই তাদের ঈদ আয়োজন সাজায় বর্ণাঢ্যভাবে। সেই ধারাবাহিকতায় এশিয়ান টিভিতে এবারের ঈদে ‘মিউজিক আওয়ার’-এ পাওয়া যাবে দেশ ও বিদেশের সেরা সেরা কণ্ঠশিল্পীদের। ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এই ৫ দিনের অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন অর্থাত্ ঈদের দিন রাতেই পাওয়া যাবে দেশ সেরা সংগীতশিল্পী রুনা লায়লাকে। সঙ্গে আরও থাকবেন ভারতের জনপ্রিয় শিল্পী ঊষা উত্থুপ।