চাঁদ রাতে ‘মুভি বাজার’

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৫২
চাঁদ রাতে ১০টা ২০ মিনিটে সৈকত সালাহউদ্দিনের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হবে ঈদ স্পেশাল ‘মুভি বাজার’। এ পর্বে অতিথি নতুন প্রজন্মের দুই চিত্রতারকা ববি ও বাপ্পী। সেই সাথে টেলিফোনে যোগ দিয়েছেন ঈদে সর্বাধিক তিন ছবির তারকা মিশা সওদাগর, ঈদের সিনেমার কণ্ঠশিল্পী কণা ও কিশোর। আরো থাকছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার অংশবিশেষ, নানা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে প্রতিবেদন।