মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২০:০৪
গত ১ আগষ্ট ২০১৩ মোঃ জাকির হোসেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-এর প্রধান ছিলেন। তিনি ২০০৮ সালের ৩১ মার্চ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমটিবিতে যোগদান করেন।-প্রেসি বিজ্ঞপ্তি