লিভারপুলের উচিত আমাকে ছেড়ে দেয়া : সুয়ারেজ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:২৫
লিভারপুলকে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছেন লুইস সুয়ারেজ। গত মঙ্গলবার তিনি দাবি করেন, তাকে আনফিল্ডে যাবার অনুমতি না দিয়ে ক্লাবটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। কারণ ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে তাকে অন্য ক্লাবে যাবার অনুমতি দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। উরুগুয়ের এই স্ট্রাইকারকে চার কোটি এক পাউন্ডের বিনিময়ে আর্সেনাল দলে ভেড়ানোর প্রচেষ্টা চালানোর পর প্রথমবারের মত জনসমুক্ষে মুখ খুললেন সুয়ারেজ। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, প্রিমিয়ার লিগের ওই বিষয়টি নিয়ে কাজ করতে আমি প্রস্তুত। সেই সঙ্গে লিভারপুলকে অনুরোধ করছি তারা যেন চুক্তির মর্যাদা রাখে।’ সুয়ারেজ বলেন, ‘গত বছরও আমি ইউরোপের বড় একটি ক্লাবে যাবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই বোঝাপড়াতে আমি এখানে থেকে গেছি যে, লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে আমাকে ক্লাব ছেড়ে দেয়ার সুযোগ দিতে হবে। সেই অনুযায়ী গত মৌসুমে আমি আমার সামর্থ্যের সব রকম প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু শেষ চারে জায়গা পাবার জন্য সেটি যথেষ্ট হয়নি। এখন আমি চাই লিভারপুল আমার সঙ্গে যে ওয়াদা করেছিল সেটির পুরোপুরি বাস্তবায়ন।’-বাসস/এএফপি