পেইন কিলার সেবনে সতর্ক বাণী

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৪
এসিটামিনোফেন রয়েছে টাইলিনলসহ এমন সব ব্যথানাশক ওষুধের মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণে এসব ওষুধ সেবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্যনিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএ সতর্ক করে দিয়েছে। এফডিএ এ ধরনের পেইন কিলার ওষুধ উত্পাদনের সময় ওষুধের প্যাকেটে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ত্বকে র্যাশ, দানা বা ফুসকা উঠতে পারে লিখতে পরামর্শ দিয়েছে। এসব ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে এক গবেষণা রিপোর্টে বিশেষজ্ঞগণ টাইলিনলের এসব ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পান। এছাড়া আইবুপ্রফেন ও ন্যাপ্রোক্সেন জাতীয় পেইন কিলারেও ত্বকে রিঅ্যাকশন হতে পারে। তাই যে কোন ধরনের পেইন কিলার ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।