ব্লগার আসিফের সাময়িক জামিন

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৫
মহানবী (স.) ও ইসলাম ধর্ম নিয়ে ব্ল¬গে আপত্তিকর লেখালেখির অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় ব্ল¬গার আসিফ মহিউদ্দিনকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামি ২৫ আগষ্ট ধার্য রয়েছে।