পুরান ঢাকায় দরিদ্র ও কর্মজীবী শিশুদের মাঝে পোশাক বিতরণ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৬
পুরান ঢাকার লালবাগ ও চকবাজার থানাধীন প্রায় ৯০০ শত সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুকে স্থানীয় জনসাধারণের অর্থায়নে প্রদীপন ও সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে গতকাল ঈদের নতুন পোশাক ও স্যান্ডেল বিতরণ করা হয়। স্থানীয় রহমতুল্লাহ মডেল হাইস্কুল সংলগ্ন জিয়া হলে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্মজীবী শিশুদের মধ্যে হতদরিদ্র ১৫০ জন শিশু ও তাদের পরিবারকে ১ কেজি পোলাও চাল, ১টি মুরগী, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি সেমাই বিতরণ করা হয়। নির্বাহী পরিচালক শেখ ফেরদৌসউর রহমানের সভাপতিত্বে এবং প্রদীপন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড: মোস্তফা জালাল মহি উদ্দিন, লালবাগ কর্মজীবী নেটওয়ার্ক ফোরাম সভাপতি শেখ আনিছ হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।