চিকিত্সা সনদ না দেয়ায় চিকিত্সকের ওপর হামলা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৮
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চিকিত্সা সনদ না দেয়ায় গত মঙ্গলবার রাতে চিকিত্সক কাজী মোস্তাফিজুর রহমানের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ী এলাকার একটি হত্যা মামলার আসামিকে অবৈধ সনদ দেয়ার জন্য চাপ দেয়। অ্বৈধ সনদ না দিলে ঐ আসামির ছেলে ও তার সহযোগীরা এ হামলার ঘটনা ঘটায়। আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কাজী মোস্তাফিজুর রহমান জানায়, আমি কোন অবৈধ সনদ দেই না। হত্যা মামলার আসামিকে একটি অবৈধ চিকিত্সা সনদ না দেয়ায় তার ছেলে ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় চিকিত্সক কাজী মোস্তাফিজুর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।