আগৈলঝাড়ায় দম্পতির আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫২
আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে গত মঙ্গলবার দুপুরে দাম্পত্য কলহের জের ধরে একে অপরের সাথে অভিমান করে স্বামী-স্ত্রী একইসময় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। কাঠিরা গ্রামের দেবাশিষ বাড়ৈ (২৮) তার স্ত্রীর সাথে অভিমান করে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানে দেবাশিষ অসুস্থ হয়ে পড়লে একই সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে তার স্ত্রী অনিমা বাড়ৈ (২২) বিষপান করে। বাড়ির লোকজনে মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। গত দেড়বছর পূর্বে তাদের বিয়ে হয়।