মোসাদ্দেকের সৌজন্যে অনূর্ধ্ব ১৯ দলের বড় সংগ্রহ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০২
প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতাকে দ্বিতীয় ম্যাচেই মুছিয়ে ফেললো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গতকাল বুধবার ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেনের ১১০ রানের সুবাদে চার উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে সফরকারীরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিলে ৫৭ রান তোলেন। ৩৫ রান করে শাহরিয়ার সুমন আউট হয়ে গেলেও ছিলেন ওপর ওপেনার সাদমান ইসলাম। তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রানের জুটি গড়েন সাদমান ও মোসাদ্দেক। ১০৮ বলে ৮৬ রান করে আউট হন সাদমান। অন্যদিকে ১১৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। দুটি উইকেট নেন টম বারবার।