ছেঁড়া রঙের খোয়াব

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৬
চম্পা গাজী রাকায়েতের বউ। গাজী রাকায়েত চালের আড়তে কাজ করার সময় চালের বস্তা পড়ে কোমর ভেঙে যায়। এরপর থেকে সে আর কোনো কাজ করতে পারে না। সংসারে অভাব অনটন লেগেই থাকে। ছেলে মেয়েদের মুখে কোনো খাবার তুলে দিতে পারে না চম্পা আর রাকায়েত। ছেলেমেয়েদের মুখে খাবার ও মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য চম্পা পতিতা পল্লীতে চলে যায়। ভাগ্যের নির্মম পরিহাসে, একদিন ক্ষত-বিক্ষত অবস্থায় তার মেয়েকে আবিষ্কার করে পতিতা পল্লীতে। চ্যানেল :বৈশাখী টিভি (নাটক) প্রচার সময় :আজ বিকেল ৩টায় অভিনয় :চম্পা, গাজী রাকায়েত, শিরিন বকুল, মিঠু, মেহা, মিলন প্রমুখ