ব্লাফ মাস্টার

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৭
শরীফ পেশায় একজন ট্যাক্সি ক্যাব চালক। সে পরিচিত একজনের কাছ থেকে ৫ লক্ষ টাকায় একটি ট্যাক্সি ক্যাব কিনে। নগদ দুই লাখ টাকা ও বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে থাকে। সংসারে স্ত্রী আয়শা আর দুই ছেলেমেয়ে রাব্বী ও কণা। বেশ ভালোভাবেই তাদের দিন অতিবাহিত হচ্ছিল। পাশের বাসায় নতুন ভাড়াটিয়া আসে সেও পেশায় ট্যাক্সি ক্যাব চালক যার কারণে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠতে সময় লাগে না। ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে থাকে। একদিন বিদেশি কাস্টমারকে ট্রিপ দেওয়ার জন্য জুলফিকার শরীফের কাছ থেকে তার গাড়িটা নেয়। আর এভাবেই সহজ সরল শরীফ বন্ধুত্বের মুখোশের আড়ালে প্রতারক জুলফিকারের ফাঁদে পা দেয়। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন। চ্যানেল :চ্যানেল নাইন ঈদ ধারাবাহিক প্রচার সময় :প্রতিদিন বিকাল ৫টা ৫৫ মিনিট অভিনয় :শতাব্দী ওয়াদুদ, বিদ্যা সিনহা মিম, মোশাররফ করিম, প্রাণ রায়, ইশিকা প্রমুখ