বিনোদন প্রতিদিন চয়েজ

লোপামুদ্রা মিত্র

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৮
ঈদের ৭ দিনের প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অথবা ব্যান্ডের অংশগ্রহণে দেশ টিভিতে পরিবেশিত হবে ‘কলের গান’। তুমুল জনপ্রিয় বেশ কিছু শিল্পী অথবা ব্যান্ড নিয়ে এবার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। দর্শকরা সরাসরি ফোনে কথা বলতে পারবে ও শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারবে। ঈদের সংগীতানুষ্ঠানের এই বিশেষ আয়োজনে আজ সরাসরি গাওয়ার উদ্দেশ্যে স্টুডিওতে অংশ নিবেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী লোপামুদ্রা মিত্র। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। == আইয়ুব বাচ্চু : আরটিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে ‘ক্লাব এশিয়া’ শিরোনামের অনুষ্ঠানে সরাসরি গাইতে দেখা যাবে এ দেশের গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। সঙ্গে থাকবেন তার দল এলআরবি।