লন্ডন প্রবাসী মঞ্জু চৌধুরী তার একমাত্র মেয়ে কুসুমকে নিয়ে সিলেটে বেড়াতে আসে। উদ্দেশ্য লন্ডনে বেড়ে উঠা বখাটে মেয়ের সাথে পুরোনো বন্ধু সোলায়মানের ছেলে ফাহাদের সাথে বিয়ে দেয় । কুসুম সিলেটী কোনো ছেলেকে বিয়ে করবে না, কারণ সে বিলেতি কালচারে বড় হয়েছে, তার অনেক বয়ফ্রেন্ড সেখানে আছে যারা অনেক ধনী ও স্মার্ট। ফাহাদকে কুসুম সেজন্য পদে পদে অপমান করে। ফাহাদ অপমান হাসি মুখে সহ্য করে। কারণ সে খুবই জ্ঞানী এবং প্রকৃত সাহসী বাংলাদেশি ছেলে ।
চ্যানেল :জিটিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত ৯টায়
পরিচালনা :শাহরিয়ার নাজিম
অভিনয় :কুসুম শিকদার, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম, ডা. ইনামুল হক প্রমুখ
