আমিন খান-পপির ‘নবণিতা তোমার জন্য’

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৯
এবারের ঈদ-উল-ফিতরে উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে ছয় পর্বের বিশেষ ধারাবহিক নাটক ‘নবণিতা তোমর জন্য’। জাকারিয়া সৌখিনের রচনা এবং বি ইউ শুভর পরিচালনায় ঈদের এই বিশেষ ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন—চিত্র নায়িকা পপি, চিত্র নায়ক আমিন খান, ডলি জহুর, কল্যাণ, তানভির, ইশানা, পরী প্রমুখ। ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।