পোড়া প্রেম

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ১৯:৪৯
নেহাল আর নিশির সুখের সংসার। নেহাল বড় ব্যবসায়ী। কোনো কিছুর অভাব নেই। তবে বিয়ের পর থেকে নিশি একটা বিষয় খেয়াল করেছে, নেহাল খুব ভিতু প্রকৃতির। বিশেষ করে বৃষ্টি দেখলে খুব ভয় পায় সে। বিজলী চমকালে আঁতকে ওঠে। কারণটা জানতে চাইলেও নিশিকে খোলাসা করে কিছু বলেনি নেহাল। এক পর্যায়ে নেহালকে চিন্তিত হতে দেখলে বিষয়টা সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় নিশির। তার আগ্রহ দেখে নেহাল তাকে সব খুলে বলে। যেদিন রাতে নেহালের মা মারা যায় সেদিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির ফেরার পথে একটা টেলিফোন বুথে আশ্রয় নেয় সে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। প্রচার সময় : ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিট রচনা :মাতিয়া বানু শুকু অভিনয় :মাহফুজ আহমেদ ও ফারাহ রুমা