বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের অংশগ্রহনটা শুধু নাম মাত্র। বিশ্বচ্যাম্পিয়নশিপ আসরে উপস্থিত থাকাটাই বড় কথা। আর তাই তো বাংলাদেশের অ্যাথলেটদের সাফল্যও কেউ খোঁজে না। যিনি অংশগ্রহন করেন তার লক্ষ্য থাকে টাইমিংটা যতটা সম্ভব ভালো করা যায়। রাশিয়ার মস্কো শহরে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব মেজবাউদ্দিন ১০০ মিটার স্প্রিন্টে হিটে ৩০ জনের মধ্যে ২০ নম্বর স্থান পেয়েছেন। এই তরুণ অ্যাথলেট তিন নম্বর হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন মেজবাউদ্দিন। বিকেএসপির এই শিক্ষার্থী দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১১.২৩ সেকেন্ড। বাংলাদেশ গমেস অ্যাথলেটিকসে মেজবাউদ্দিন ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছিলেন।
