মহিলাদের নিয়ে বৈষম্য বিরোধী প্রচারাভিযানে শচিন

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:২৯
মহিলাদের নিয়ে বৈষম্য দিন দিন বেড়েই চলেছে ভারতে। সেই বৈষম্য দূর করার প্রচারে নেমেছেন পরিচালক ও অভিনেতা ফারহান আক্তার। এজন্য মেন এগেইনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন (এমএআরডি) নামে প্রচারাভিযান শুরু করেছেন ফারহান। প্রচারণা আরো বাড়াতে সঙ্গে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের মাস্টার ব্ল¬াস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। তিনি এ নিয়ে লেখা একটি মারাঠি কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে পুরুষদের আরো সচেতন করতে এগিয়ে এলেন। টেন্ডুলকারের এগিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে এমআরডি। এক বিবৃতিতে তারা জানায়, ‘মহিলাদের প্রতি বৈষম্য দূর করার প্রচারে নেমেছেন টেন্ডুলকার। মহিলাদের প্রতি শ্রদ্ধা বাড়াতে ও বৈষম্য দূর করতে ফারহানের সাথে কাজ করবেন টেন্ডুলকার। দেশের জনগণের কাছে টেন্ডুলকার একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তি। এমন প্রচারণায় টেন্ডুলকারকে দেখে আরো অনেকেই উত্সাহিত হবে বলে আশা করা যাচ্ছে।’ মহিলাদের প্রতি বৈষম্য ও নির্যাতন দূর করার কবিতাটি লিখেছেন অভিজ্ঞ গীতিকার ও কবি জাভেদ আক্তার। কবিতাটি প্রথমে হিন্দিতে লেখা হলেও এটি ভাষান্তর করা হয়েছে তেলেগু, তামিল, পাঞ্জাবি ও মারাঠি ভাষায়। তেলেগু ভাষায় কবিতাটি আবৃত্তি করবেন টালিউড তারকা মহেশ বাবু। জিতেন্দ্র জোশি অনূদিত মারাঠি ভাষার কবিতাটি আবৃত্তি করেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। সহসা এটি বাজারেও ছাড়া হবে।—বাসস