মেজর জেনারেল আস্হাব কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪৭
মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীনকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত জেনারেল আস্হাব ১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার দীর্ঘ বর্ণাঢ্য সামরিক পেশায় তিনি সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের জিওসিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ এবং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করেন। জেনারেল আসহাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্ট্যাডিজ এবং পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।