ঈদ ফোকাস

সেকেন্ড ইনিংস

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৭
ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘সেকেন্ড ইনিংস’। ঈদের এই বিশেষ পর্বের শুটিং যেন ছিল মহাযজ্ঞ। চলচ্চিত্র, সংগীত এবং নাটকের তারকারা ছিলেন এই আয়োজনে। নাটকটিতে অভিনয় করেছেন—ইলিয়াস কাঞ্চন, চম্পা, সাবের আলম, আসিফ, মৌসুমী হামিদ। অতিথি হিসেবে আছেন ফেরদৌস, ওমর সানি, আমিন খান, দিলরুবা খান, নওশীন, হিল্লোল, মিমসহ আরও অনেকে।