বরিশাইল্যা পোলা ৮০ কোটি টাকা তোলা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৮
চ্যানেল :বৈশাখী টেলিভিশন ঈদ ধারাবাহিক প্রচার সময় :প্রতিদিন রাত ১০টা ২৫ মিনিট অভিনয় :জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু, খায়রুল আলম সবুজ, সুলতানা রেবু প্রমুখ। আয়নাল নামে এক যুবক তার বরিশালে বাড়ি না হওয়া সত্ত্বেও বরিশালের ভাষা ব্যবহার করে তার ব্যবসায়িক কার্যক্রম চালায়। কি তার ব্যবসা? কেন এই ব্যবসা তিনি করছেন? এবং তার সাথে যারা যারা জড়িত তাদের চরিত্র ফুটে উঠেছে ‘বরিশাইল্যা পোলা ৮০ কোটি টাকা তোলা’ এই নাটকে। আয়নাল চরিত্র রূপদানকারী জাহিদ হাসান এবং তার প্রধান সহকারী রোখসানা নামধারী বিন্দু। নাটকে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ব্যবসায়িক কার্যক্রম কি তা ফুটে উঠবে। এক সময় বুঝা যাবে তাদের সমস্ত ব্যবসা হচ্ছে ফন্দি-ফিকিরের।