সাঙরিলা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৮
চ্যানেল :এস এ টিভি ঈদ ধারাবাহিক প্রচার সময় :প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিট অভিনয় :জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়া আহসান, তারিন, নওশীন প্রমুখ। হিমালয় পেরিয়ে তিব্বতের পরে কোথাও আছে এক অপার্থিব স্বর্গ। যেখানে আছে শ্বাশত সুখ আর আনন্দ নিরবচ্ছিন্ন অনন্ত শান্তি। এই দেশে আছে মনিমুক্তার নদী আর ইচ্ছা পূরণ বৃক্ষ, কথা বলা প্রস্তর খণ্ড। বয়স সেখানে স্থবির মানুষের জীবন সেখানে বিস্তৃত অনন্তে। সে স্থানে যাওয়া সহজ নয় খুঁজে পায় না কেউ কেবল শুদ্ধ হূদয় পৌঁছাতে পারে সেখানে সকল জাগতিক মালিন্য দৈন-গ্লানি কে অতিক্রম করে এক অনন্ত শান্তির দেশে। নয়টি চরিত্র একত্রিত হয়েছে হিমালয়ের দেশে নেপাল ভ্রমণের জন্য। এর মধ্যে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আছে উচ্চবিত্ত ব্যবসায়ী আছে মধ্য বিত্ত চাকুরীজীবি, আছে বোহেমিয়ান জুয়াড়ী প্রবাসী যুদ্ধ শিশু ইঞ্জিনিয়ার।