চ্যানেল :একুশে টেলিভিশন
প্রচার সময় :আজ রাত ৭টা ২০ মিনিট
রচনা :রুদ্র মাহফুজ
অভিনয় :অপূর্ব, রুমানা প্রমুখ।
সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা গ্রামের ছেলে অপু সবাইকে পরিচয় দিয়ে বেড়ায় তার বাবা-মা আমেরিকা প্রবাসী। লুকিয়ে ৫টি টিউশুনি করে সে। যার একটি অংশ গ্রামের বাড়িতে দরিদ্র বাবা-মাকে পাঠায় আর বাকি টাকা দিয়ে ফুটানি করে। তার বাহিরের চাকচিক্য দেখে বাড়িওয়ালা মনস্থির করে অপুর সাথে তার মেয়ে মীরার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু অপুর এমন চাকচিক্য মোটেও মীরার পছন্দ নয়। একদিন ঘটনাক্রমে একটি চিঠির মাধ্যমে অপুর সব গোপন তথ্য ফাঁস হয়ে যায়। সবাই অপুকে বিদ্রুপ করলেও মীরা হাত বাড়িয়ে দেয় অপুর দিকে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।
