চ্যানেল :এটিএন বাংলা
প্রচার সময় :রাত ৭টা ৪৫ মিনিট
অভিনয় :মীল সাব্বির, নাদিয়া, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, এসএম মহসিন, নাজ, নেসার, নোমান প্রমুখ।
মাখন সরকারকে বিয়ের দুদিনের মাথায় বউ না তুলেই শ্বশুর বাড়ি থেকে সরাসরি এসে যোগ দিতে হয় নতুন কর্মস্থলে। পদোন্নতি পেয়ে তিনি হয়েছেন জেলা অফিসের প্রধান কর্মকর্তা। প্রচণ্ড দায়িত্ব এসে পড়ায়, অফিস কামাই তো দূরের কথা, একটি দিনের জন্য ছুটিও মেলেনি। বছর কেটে যায় প্রায়। তবে এবারের ঈদে তাঁকে ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। স্ত্রীও লিখেছেন, ‘কতদিন আর প্রিয়, তোমার ছুটি হতে? এবার ঈদে তুমি না এলে যে।’ শ্বশুর বাড়িতে যে আর তার মান থাকে না।
মাখন সরকারের বিয়ের সময়, স্ত্রী আঙ্গুরীর বড়বোন, রাজশাহীর মেজোআপা তাঁর নধরকান্তি শরীরটাকে নিয়ে বেশ ঠাট্টা-তামাশা আর রসিকতা করেছিলেন। বলেছিলেন, ‘ননি-মাখন খাওয়া শরীরটি নাকি তার নামের সাথে বেশ মিলে যায়।’ নতুন বউয়ের সামনে লজ্জায় সেদিন মরে যান আরকি মাখন সরকার।
