মনের মতো মন

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৫০
চ্যানেল :এনটিভি প্রচার সময় :আজ রাত ৮টা ১০ মিনিট অভিনয় :তাহসান, তিশা, মেহেজাবিন, সাবেরী আলম, মাসুদ আলী খান প্রমুখ কাস্টিং ডিরেক্টর হিসেবে একটি অ্যাড এজেন্সিতে সানজানা কাজ শুরু করলেও কারো কোনো সমস্যা হলেই সবাই তার কাছেই কাজটা নিয়ে আসে। আর সানজানাও অন্যদের কাজ করে দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পায়। আর তাই অফিসের বস রাহাত সাহেব নতুন এক প্রজেক্টে ক্রিয়েটিভ হেডের সাথে সানজানাকে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। ক্রিয়েটিভ হেড সুমিত বাইরে থেকে পড়াশোনা করে আসা অসম্ভব ট্যালেন্ট। সে নিয়মের বাইরে চলতে পছন্দ করে, সারাক্ষণ ক্যামেরায় ছবি তোলে আর সিরিয়াস কথার মধ্যে জোকস করে। কিন্তু এই সুমিত আর সানজানা যখন মুখোমুখি হয় তখন দু’জনেই চুপ। এদের নিয়েই এগিয়ে যায় কাহিনী। এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন।