শূন্য হাতে

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৫১
চ্যানেল আইতে ঈদুল ফিতেরর পঞ্চম দিন রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক শূণ্য হাতে। অভিনয়ে প্রভা, ইন্তেখাব দিনার প্রমুখ। ভালোবাসা যে সব সময় সুখ নামক শব্দটির সাথে পরিচিত হতে পারে না, তাই দেখানো হয়েছে ‘শূন্য হাতে’ নাটকটিতে। মাসুম রেজার রচনা ও সুমন আনোয়ারের পরিচালনায় এই নাটকটির গল্প তেমনই। ভালোবাসলেই যে কেউ কারও আপন হয় না কিংবা কাছে থেকেও যে কেউ আপন নয়, এটাই নাটকটির গল্পে ফুটে ওঠেছে।