দ্য লাস্ট ঠাকুর

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৫১
চ্যানেল আইতে ঈদুল ফিতরের পঞ্চম দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘দ্য লাস্ট ঠাকুর’। রচনা ও পরিচালনা করেছেন সাদিক আহমেদ। এতে অভিনয় করেছেন—তারিক আনাম খান, আহমেদ রুবেল, আনিসুর রহমান মিলন প্রমুখ। এর গল্পে দেখা যাবে, তারিক আনাম খান ও আহমেদ রুবেল দু’জন দু’জনার প্রতিদ্বন্দ্বী। একজন সাবেক চেয়ারম্যান এবং একজন বর্তমান। তবে সাবেক চেয়ারম্যানের এলাকাজুড়েই সম্পত্তি। আর সেই সম্পদের দিকেও লোভ পড়ে আহমেদ রুবেলের। আর এই দুইজনের মাঝে এসে দাঁড়ায় এক আগন্তুক। তাকে নিয়েই পুরো টেলিফিল্মের কাহিনী।