চ্যানেল :জিটিভি
প্রচার সময় :আজ রাত ১১টা ১৫ মিনিট
অভিনয় :মাজনুন মিজান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
নাটকে আমরা দেখি গ্রামে বসবাস করা একজন মা আকস্মিক দুর্ঘটনায় পতিত হলে শহরে থাকা তার সন্তানেরা কী করে বিকাশের মাধ্যমে দ্রুততর উপায়ে মায়ের প্রতিকারের ব্যবস্থা নেয় এবং যথাসময়ে পাশে দাঁড়ায়। মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেন তথা ব্যাংকিংয়ের এই বৈপ্লবিক উন্নতির প্রক্রিয়াটি আমরা কয়েকটি ঘটনা ও চরিত্রের মাধ্যমে দেখতে পাই। দেখতে পাই কীভাবে বিকাশ মোবাইল ব্যাংকিং নানাভাবে উপকৃত করছে নানা স্তরের মানুষকে। একটি মোবাইল ফোন এবং সে ফোনে বিকাশের অ্যাকাউন্ট কোনো বিলাসিতা নয়, এটি বাস্তবিক প্রয়োজন। এভাবেই এগিয়ে যায় নাটকটি।
