শ্রীকান্ত আচার্য
ঈদের ৭ দিনের প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অথবা ব্যান্ডের অংশগ্রহণে দেশ টিভিতে পরিবেশিত হবে ‘কলের গান’। তুমুল জনপ্রিয় বেশ কিছু শিল্পী অথবা ব্যান্ড নিয়ে এবার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। দর্শকরা সরাসরি ফোনে কথা বলতে পারবে ও শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারবে। ঈদের সংগীতানুষ্ঠানের এই বিশেষ আয়োজনে আজ সরাসরি গাওয়ার উদ্দেশ্যে স্টুডিওতে অংশ নিবেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে।
জেমস :বাংলাভিশনে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বাংলাভিশন কাতার কনসার্ট’। ফারজানা রিয়া চৌধুরীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে দেখা যাবে জেমসের স্টেজ শো। শুধু জেমসই নয়, এতে আরও গাইতে দেখা যাবে—সামিনা চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, হূদয় খান, ন্যান্সি, হাবিব, রোমানা, বিন্দু প্রমুখকে।
