রায়ান হ্যারিসের টেস্ট সেরা বোলিংয়ের পর দুই সতীর্থ ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্সের শতরানের ভাগিদারীতে অস্ট্রেলিয়া চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ্বিরুদ্ধে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে।
অস্ট্রেলিয়া ডারহ্যামের চেষ্টার লি স্ট্রিটে অনুষ্ঠানরত এ টেস্টের চতুর্থ দিনে গতকাল সোমবার চা বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় জয় থেকে ১৮৮ রান দুরে ছিল। রজার্স ৪৯ রানে অজিদের সংগ্রহ দাড়ায় ১১১/১। তখন ক্রীজে ছিলেন ওয়ার্নার (৫২) ও উসমান খাজা (২)। হাতে ছিল নয় উইকেট।
স্বাগতিকরা এর আগে জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীদের।
ফাস্ট বোলার হ্যারিস ২৮ ওভারে ১১৭ রান দিয়ে সাত উইকেট নেন। তিনি আগের দিন নতুন বল হাতে ৪৩ রানে চার উইকেট নিলে ইংল্যান্ড এক পর্যায়ে কোনঠাসা হয়ে পড়েছিল। কিন্তু ওই দিনই হাল ধরে ইয়ান বেল সেঞ্চুরি হাকালে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু গতকাল তিনি ১১৩ রানে আউট হওয়ার পর স্বাগতিক দল ৩৩০ রানে গুটিয়ে যায়। টিম ব্রেসনান (৪৫) ছাড়া শেষদিকে আর কেউ হাল ধরতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস ২৩৮ (আলিস্টার কুক ৫১, জনাথন ট্রট ৪৯; নাথান লিয়ন ৪/৪২, রায়ান হ্যারিস ২/৭০, জ্যাকসন বার্ড ২/৫৮) ও ১১৫/৩ ( )
অস্ট্রেলিয়া ১ম ইনিংস - ২৭০ (ক্রিস রজার্স ১১০, শেন ওয়াটসন ৬৮; ক্রিস ব্রড ৫/৭১, গ্রায়েম সোয়ান ২/৪৮, জেমস অ্যান্ডারসন ২/৬৫)
ইংল্যান্ড ২য় ইনিংস- ৩৩০ (ইয়ান বেল ১১৩, ব্রেসনান ৪৫, কেভিন পিটারসেন ৪৪; হ্যারিস ৭/১১৭, লিয়ন ৩/৫৫)
