ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্বাগতিকদের বিপক্ষে যে দাপুটে জয়টা পেয়েছিল, সেটাকে এখন কেউ ফ্লুক বললে দোষ দেওয়া কঠিন। কারণ তারপর পাকিস্তান যুব দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশীরা। সেই সঙ্গে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচে হারের শঙ্কায় লড়ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ আগে ব্যাট করে অধিনায়ক মেহেদীর ৪১ রানের ইনিংসে ভর করে ৪২.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান করে। জবাব দিতে নেমে ৩১ ওভারে ৮৬ রান তুলেছে ইংলিশরা ৩ উইকেট হারিয়ে।
পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর। এই ঈদের ছুটির মাঝে আরও দুটো ম্যাচ খেলে জয-পরাজয়ের পাল্লাটা সমান করে ফেলেছিল যুব দল; ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসেছিল পরাজয়।
গতপরশু নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ যুবদল আবার হেরেছে পাকিস্তানের বিপক্ষে ; এবার পরাজয়টা এসেছে ৭ উইকেটে।
কিবওর্থ ক্রিকেট ক্লাব মাঠে গতকালকের ম্যাচে অবশ্য জয়ের মতো বড় পুজি গড়তে পারেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে অলআউট হয়েছে তারা ১৪৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক মোসাদ্দেক বা সাদমান, কেউই গতকাল বলার মতো ইনিংস খেলতে পারেননি। শুধু প্রথম থেকে ধারাবাহিকভাবে রান করতে থাকা নাজমুল হোসেন শান্ত গতকাল ৪৬ রানের ইনিংস খেলেছেন। সঙ্গে মোসাদ্দেকের ২৫ ও শাহরিয়ারের ২২ রান মিলিয়ে ৪৩.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৯ রান করতে পেরেছে বাংলাদেশ।
জবাবে দুই ওপেনার সামি আসলাম ও হুসেন তালাতের জোড়া ফিফটিতে ৩১.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় পাকিস্তান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামি ৫৮ রান করেন এবং তালাত অপরাজিত থাকেন ৭১ রানে।
