ফুটবল ট্রায়াল আজ

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:০৩
২৫-৩০ সেপ্টেম্বর কিরঘিজস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় কিশোর ফুটবল দল গঠন করার লক্ষ্যে বাফুফে আজ ও আগামীকাল খেলোয়াড় বাছাই করবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ৯টায় উন্মুক্ত বাছাই হবে। ডাচ সহকারি কোচ রেনে কেস্তার বাছাই কবেন বলে জানা গেছে। আগ্রহী খেলোয়াড়দেরকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।