ঈদ ফোকাস

দেয়ালের ওপারে আছে আকাশ

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১১
কবির বকুলের রচনায় নুজহাত আলভী আহমেদের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘দেয়ালের ওপারে আছে আকাশ’। নাটকটি আজ রাত ৮টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। গল্পে দেখা যাবে—এ সময়ের জনপ্রিয় লেখক অমি রায়হান। বেশ কিছু দিন ধরে তিনি লিখতে পারছেন না। প্রকাশকদের তিনি ফিরিয়ে দিচ্ছেন। হঠাত্ করে তার বাড়িতে এলো এক সুন্দরী মেয়ে। পরিচয়ের এক পর্যায়ে মেয়েটি লেখককে বললেন, তার জীবন কাহিনী নিয়ে লিখতে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। জীবন কাহিনী নিয়ে লিখতে গিয়ে ঘটে নানা ঘটনা।