চ্যানেল :চ্যানেল নাইন
প্রচার সময় :আজ রাত ৭টা ১০ মিনিট
অভিনয় :মীর সাব্বির, অপর্ণা ঘোষ, হাসান আজাদ, তামজিদ রনি প্রমুখ
রেজা একজন পুরোপুরি ভদ্রলোক, গোছানো, ছিমছাম, ওয়েল ডিসিপ্লিন ধরণের মানুষ। বয়স তার ৩০। সততা এবং নিষ্ঠার সাথে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তার ভদ্রতার জন্য তিনি অফিসের সবার কাছে সমাদৃত। যেহেতু তিনি অবিবাহিত তাই বিয়ের চিন্তা তার মাথায় ইদানিং ঘোরপাক খাচ্ছে, এমন এক সময় পরিচয় মৌ নামক এক মেয়ের সাথে। মৌ হচ্ছে এ সময়ের একটি স্মার্ট মেয়ে। মৌ প্রথমে রেজা সাহেবকে বেশি পাত্তা না দিলেও সময়ের সাথে সাথে তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়। কিন্তু এই বন্ধুত্ব রেজা সাহেবের কাছে অন্য রকম কিছু মনে হতে থাকে এবং সে কথা মৌকে রেজা সাহেব জানানোর পরই বাঁধে বিপত্তি। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স।
