চ্যানেল আইতে ঈদুল ফিতরের ষষ্ঠ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’। এম আসলামের রচনা এবং মনিরুজ্জামান লিপনের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—চিত্রনায়িকা মৌসুমী ও শিশুশিল্পী আলভী খান ছাড়াও আরও একঝাঁক পাপেট।
এতদিন পাপেটদের নিয়ে নানান অনুষ্ঠান দর্শক উপভোগ করলেও এই প্রথম পাপেটদের নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’। যেখানে শুধুমাত্র চিত্রনায়িকা মৌসুমী ও শিশুশিল্পী আলভী খানকে দেখা যাবে রক্তে মাংসে গড়া চরিত্রে। নাটকে অন্যান্য চরিত্রে দেখা যাবে পাপেটদেরকে অভিনয় করতে। নাটকটি মূলত একটি শিশুতোষ নাটক হলেও বড়দের জন্যও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।
