গেন্দুচোরা

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১৩
বৈশাখী টেলিভিশনে আজ রাত ১২টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘গেন্দুচোরা’। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন—আল মনসুর, আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, সারিকা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে—দশ গাঁয়ের বিখ্যাত চোর গেন্দুচোরা। তার একটি সংঘবদ্ধ চোরের দল আছে। যাদের নিয়ে প্রায়শই চুরির কাজে লিপ্ত থাকে গেন্দুচোরা। পূর্ব নির্ধারিত একটি বাড়িতে চুরি করতে যায় তারা। চুরির এক পর্যায়ে যখন ওই বাড়ির লোকজন জেগে যায়, তখন গেন্দুচোরা তার প্রধান সহযোগী আদু চোরাকে ফাসিয়ে দিয়ে পালিয়ে আসে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।